Munshi Sohag Hossen
প্রকাশ : Jul 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, প্যারিস

প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম:
ইউরোপের অন্যতম উন্নত দেশ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মুসলিমদের সন্তানদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার অন্যতম কেন্দ্র বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার (CCM IDF), Stains।

গত ৬ জুলাই ২০২৫, রবিবার, সেন্টার পরিচালিত মাদরাসা বিভাগের বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মসজিদের ইমাম ও মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন নাফিন বিন হারুন।

প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি মুহাম্মদ জালাল আহমেদ। বক্তব্য দেন মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গারী আল হাসান, সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হাফেজ কারী বেলায়েত হোসাইন, হাফিজা প্রফেসর হানান, শেখ মারওয়ান প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। মাদরাসার সব শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থানপ্রাপ্তদের পাশাপাশি উপস্থিতি ও নৈতিকতার ভিত্তিতে প্রায় ৮০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত, ফরাসি ভাষায় সূরা অনুবাদ ও হাদীস পাঠ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।

পরিশেষে পুরস্কার বিতরণ ও হালকা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ ক

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

নিজেদের আকাশসীমা আবার খুলে দিল জর্ডান

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20