Munshi Sohag Hossen
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের উপ-কাউন্সিলরের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত


১৭ জুন মঙ্গলবার বিকালে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপ-কাউন্সিলর এবং রাজনৈতিক শাখা প্রধান ম্যাথিউ বে-এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো ও দলীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ব্যাপারে সংগঠনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এছাড়া গণহত্যার বিচার, সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বৈঠকে ম্যাথিউ বে-এর সাথে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার হারমানাস্কি, জ্যামি স্টেলি এবং জামায়াতে ইসলামীর প্রতিনিধি ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে কী বললেন ট্রাম্প

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

নিজেদের আকাশসীমা আবার খুলে দিল জর্ডান

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ ক

18

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ও কাশ্মীর নিয়ে ট্রাম্পকে কী বলল

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20